ছবি: সংগৃহীত
শিক্ষা
বঙ্গবন্ধুর জন্মদিন

লক্ষ্মীপুর সরকারি কলেজে আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ২৯ মার্চ

রোববার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

এর আগে শনিবার (১৬ মার্চ) কুইজ, রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের সাফল্য

অধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুর করিমের সভাপতিত্বে ও প্রভাষক মো. শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ মো. আজিম উদ্দিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক গিয়াস উদ্দিন ও সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলমসহ কলেজের শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে অধ্যক্ষ সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার অসামান্য কীর্তি সবার সামনে তুলে ধরেন। এরপর জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা