ছবি: সংগৃহীত
শিক্ষা

দুবলাগাড়ী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: শিক্ষার মান উন্নয়নসহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানবন্ধন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রবিউল ইসলাম রবিসহ অভিভাবকগন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার ২ শতাধিক মায়েরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক

বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।

এ সময় বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। পরে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মায়ের হাতে পুরষ্কার এবং মাসের সেরা ৩ মাকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা