শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ইমরান খান গ্রেফতার

কমিটিতে দৈনিক আমার সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নবাব মো: শওকত জাহান কিবরিয়াকে সভাপতি এবং দৈনিক কালবেলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তপন কুমার সরকার এবং বঙ্গবন্ধু শেখ হলের প্রভোস্ট মাসুম হাওলাদার কমিটির অনুমোদন দেন। নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নওশাদ আল সাইম (ফটোগ্রাফার), যুগ্ম সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা ভট্টাচার্য (পূর্ব-পশ্চিম বিডি), সাংগঠনিক সম্পাদক শাকিল বাবু (প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক- রোকন বাপ্পী (দৈনিক খোলা কাগজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন (স্বদেশ প্রতিদিন)।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- নিহার সরকার অংকুর (দেশ রূপান্তর), সিফাত শাহরিয়ার প্রিয়ান (আরটিভি অনলাইন), বায়েজিদ হাসান, মোঃ আশিকুর রহমান (ডেইলি সান), জাকির হোসেন (ফটোগ্রাফার), জান্নাত জাহান জুঁই (সান নিউজ), আবু ইসহাক অনিক (দৈনিক আলোকিত সকাল) এবং অর্ণব আচার্য্য (বাহান্ন নিউজ)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা