শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
রাজনীতি

বিএনপির মাঠে নামা অযৌক্তিক

সান নিউজ ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত। বহুদিন থেকেই মৃত। আর এই মৃত ইস্যু নিয়ে বিএনপি’র মাঠে নামা একেবারেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: আমরা খেলে জিততে চাই

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে পঁচিয়ে ফেলেছে বিএনপি নিজেই। যখন বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে নিজেদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার বিএনপি গঠন করতে গেছে তখনই তত্ত্বাবধায়ক সরকার গঠন ব্যবস্থাই পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ থেকেই প্রত্যাখান হয়েছে। তাই সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক। জনগণ শেখ হাসিনাকেই বারবার চায় বলে বিএনপি এখন মৃত ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে।

আরও পড়ুন: আগুনে ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

এসময় অন্যদের মধ্যে চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা