শিক্ষা

বন্যার্তদের পাশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

সান নিউজ ডেস্ক: আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে গত (২৪ জুন) শুক্রবার দুপুরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সুনামগঞ্জ সদর থানার কুরবান নগর ইউনিয়ন পরিষদের অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত ৪নং ওয়ার্ডের ৩টি গ্রাম; আমিরপুর, অচিন্তপুর, শেখের গাও এবং ৬নং ওয়ার্ডের ৩ টি গ্রাম; নতুন ভ্রামন গাও, ভ্রামন গাও উত্তর এবং হাসানবসত গ্রামের প্রায় ৫২০ বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ। তাদের সহযোগিতার মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতিনিধি দল ইঞ্জিন চালিত নৌকা নিয়ে উক্ত গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে।

সবশেষে পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিগণ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমন মানবিক কাজের ভূয়সী প্রসংশা করেন।

প্রসঙ্গত, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট-সুনামগঞ্জসহ সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা। সুনামগঞ্জের বন্যার্ত মানুষের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। মানুষের বাঁচার তীব্র আকুতিতে সাড়া দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সহযোগিতায় এ আয়োজন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা