শিক্ষা

উলিপুরে ইবতেদায়ী মাদ্রসা শিক্ষক জোটের মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে সারা দেশের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা চত্বরে ৮ দফা বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন তিন শতাধিক শিক্ষক। বক্তব্য রাখেন, এ উপজেলার ৯৩টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জেলা আহ্বায়ক আব্দুর রশিদ ও অত্র জোটের উপজেলা শাখার সদস্য সচিব ফকরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা লিয়াকত আলী সরকার, আব্দুল কাদের, মর্জিনা বেগম, শাহিনা আক্তার প্রমুখ।

বক্তরা তাদের বক্তব্যে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে ১৯৮৪ সাল থেকে মানবেতর জীবন-যাপনসহ বর্তমান ৮ দফা দাবি তুলে ধরেন।

আরও পড়ুন: হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল

বক্তারা আরও জানান, আগামী ১৬ ফেব্রুয়াবি জেলা প্রশাসকের কার্যালয় ও ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসুচির ঘোষণা দেয়।

মানববন্ধন শেষে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা