শিক্ষা

গুচ্ছভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড চলছে

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত ২০ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় এই প্রক্রিয়া শুরু হয়। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী শনিবার (৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত।

প্রবেশপত্রে শুধু ছবি পরিবর্তন করা যাবে আগামী শনি ও রোববার (১০ অক্টোবর) পর্যন্ত। গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে সকাল ১০টা থেকে বিকেল চারটার মধ্যে সংশোধন করে নেওয়া যাবে।

সমন্বিত ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ এসব তথ্য জানান।

মুনাজ আহমেদ বলেন, শেষ দিনের অপেক্ষায় না থেকে শিক্ষার্থীদের দ্রুত প্রবেশপত্র ডাউনলোড করে নিতে বলব। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ছবির যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়, তবে তা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো কেন্দ্রে গেলে সংশোধন করে নেওয়া যাবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় আমাদের প্রতিনিধি থাকবেন। অন্য তথ্যগুলো সংশোধন করা সম্ভব নয়।

এ দিকে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে, নিতান্ত প্রয়োজনে ছবি পরিবর্তন করতে হলে গুচ্ছভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বরাবরে শনি ও রোববার বিকেল চারটা পর্যন্ত ছবি পরিবর্তনের আবেদন, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি, ভর্তি পরীক্ষায় আবেদনের প্রবেশপত্র এবং ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি (সফট কপি) আবেদন করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) পাওয়া যাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা