শিক্ষা

এমপিওভুক্তদের সেপ্টেম্বর মাসের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ছাড় হয়েছে। আগামী ৭ অক্টোবর সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাউশির অধীনস্থ বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ছাড় দেয়া হয়েছে। বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা তুলতে শিক্ষক-কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, সাধারণ স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ছাড় দেয়া হলেও এখনো কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতা ছাড় দেওয়া হয়নি। মঙ্গলবারের মধ্যে তাদের সরকারি অংশের বেতন-ভাতার চেক নির্ধারিত ব্যাংকে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা