ফারহানা ইয়াসমিন
শিক্ষা

জবাব দিতে সময় চেয়েছেন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কর্তনের জবাব দিতে তদন্ত কমিটির কাছে ২ সপ্তাহের সময় চেয়েছেন শিক্ষক ফারহানা ইয়াসমিন।

চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কাছে সোমবার (৪ অক্টোবর) দুপুরে তিনি লিখিতভাবে এ সময় প্রার্থনা করেন।

তদন্ত কমিটির প্রধান রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল সোমবার (৪ অক্টোবর) রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তদন্ত কমিটির মিটিং চলছে। এ মিটিং শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কিছু বলা সম্ভব হচ্ছে না।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর এ ঘটনা তদন্তে কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই দিন থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করে ওই শিক্ষকের কাছে জবাব চেয়ে চিঠি দেন। ওই চিঠিতে ৩ অক্টোবর সকালে রবির প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে হাজির হয়ে এ ঘটনার জবাব দিতে বলা হয়। কিন্তু তিনি ওই দিন হাজির না হয়ে ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে ২ সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন।

এদিকে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সময় দেয়া হবে কিনা অথবা কত দিনের সময় দেয়া হবে তা নির্ধারণ করতে তদন্ত কমিটি সোমবার সন্ধ্যার পর রবির প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ জরুরি বৈঠকে বসেন।

এর আগে রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্যাতিত ওই ১৪ ছাত্রসহ ৫৭ জন হাজির এ ঘটনায় সাক্ষ্য প্রদান করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা