শিক্ষা

বাথরুম থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ইসরাত জাহান তুষ্টি (২১) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তুষ্টিকে মৃত ঘোষণা করেন।

রোববার (৬ জুন) সকাল সাতটার দিকে ওই বাসার বাথরুমের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়।

পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের ওই বাসায় সাবলেট থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তুষ্টিকে উদ্ধারে যায় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে বাথরুমের ভেতরে পড়ে যাওয়ায় তার মৃত্যু হতে পারে। তুষ্টির সহপাঠী শাফায়েত আহমেদ জানান, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে থাকতেন। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়াটারের ভাড়া বাসায় থাকতেন।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা