শিক্ষা

যুক্তরাষ্ট্রে শিক্ষা ভিসার আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সীমিত আকারে শিক্ষার্থীদের কাজ থেকে শিক্ষা ভিসার আবেদন গ্রহণ আজ রোববার থেকে শুরু করছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস।

আবেদনকারীদের http://ow.ly/lq4 V50CjmPS, ওয়েসাইটে লগইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

দূতাবাস জানায়, করোনাভাইরাসের কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে। তাই ভিসা প্রসেস করার সময় ৬ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভিসার বিস্তারিত http://ow.ly/9fhO50CjmPR এ জানা যাবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা