সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ

জিসান নজরুল, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এসময় তারা শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন : বয়লার বিস্ফোরনে ২ জন নিহত

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তারা। পরে বটতলা ডায়না চত্বরসহ বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচারের অঙ্গীকারসহ ৭ দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবীর সৌরভ, তানভীর মন্ডলসহ অন্যান্যরা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থার শীতবস্ত্র বিতরণ

সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী আমরা একটা ঘোষণাপত্র জারি করতে চেয়েছিলাম। সরকার সেই ঘোষণাপত্র জারির দায়িত্ব নেয়। কিন্তু সেই বিষয়ে এখনো প্রকাশ্য কোনো পদক্ষেপ দেখতেছি না। জুলাই বিপ্লব রক্ষার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন। তাই আমরা সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করছি।

এ বিষয়ে প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, একটা বিপ্লব হওয়ার পরে প্রায় ৬ মাস হয়ে গেলো কিন্তু এখনো আমরা একটা ঘোষণাপত্র পাইনি। সেই জায়গা থেকে আমরা অন্তর্র্বতী সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারির আল্টিমেটাম দিয়েছিলাম যেন জনআকাঙ্খা পূর্ণ হয়। সেই জায়গা থেকে ঘোষণাপত্রের পক্ষে জনসচেতনতা তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের সকল মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছি। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরেও লিফলেট বিতরণ করবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা