গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ী
অপরাধ

বোয়ালমারীতে ৩৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ৩৬ পিস ইয়াবাসহ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের মানিক মিয়ার ছেলে মুনসুর মিয়া (৪৫), সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের এজাহার মৃধার ছেলে মো. আফজাল মৃধা (৪৫) ও রাজবাড়ী জেলার বড় ভবানীপুর গ্রামের আজিজুল ইসলাম মিয়ার ছেলে মো. খায়রুল ইসলাম (৫৫)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সফিকউর রহমান মিয়া গোপন সংবাদের ভিত্তিতে কমলেশ্বরদী গ্রামে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করেন। তাদের তথ্যমতে মুনসুর মিয়ার মুরগির ফার্মের পাশের একটি টিনের ঘর থেকে ওই ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

রাতে ওই তিনজনকে বোয়ালমারী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক মামলাটি করেন উপ-পরিদর্শক মো. সফিক।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা