ছবি: সংগৃহীত
অপরাধ

মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের কালিবাড়ি সড়কের একটি বাসা থেকে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হওয়া কমল চন্দ্র শীল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: অমর একুশে বইমেলার উদ্বোধন কাল

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালে ১৬ আগস্ট রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার একটি টিম কমল চন্দ্র শীলের বাসা থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৭

এ ঘটনায় পরের দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। একই বিভাগের উপ-পরিচালক ইসতিয়াক হোসেন ২০২২ সালের ১১ সেপ্টেম্বর তদন্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেন। সরকারের পক্ষে পিপি আব্দুল মন্নান রসুল ও আসামিপক্ষে অ্যাডভোকেট মানিক আচার্য্য মামলা পরিচালনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা