বোয়ালমারীর সাতৈর বাজারে ৬ দোকানে চুরি
অপরাধ

বোয়ালমারীর সাতৈর বাজারে ৬ দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে ছয়টি দোকানে চুরি হয়েছে। শনিবার (২২ আগস্ট) গভীর রাতের এ ঘটনায় পুলিশ বাজারের আটজন নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাহিদুর রহমান সজল জানান, বাজারের সাজেদা সুপার মার্কেটের একটি ফার্মেসি, একটি তৈরি পোশাকের দোকান ও চারটি মুদি দোকানে চুরি হয়েছে। ঘরের চালের টিন কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। ওষুধের দোকানের সিসি ক্যামেরায় চোরের চেহারা দেখা গেলেও তাকে চেনা যায়নি। মার্কেটের মালিক সৈয়দ টুটুল ও ব্যবসায়ীরা মামলা করেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য বাজারের আটজন নৈশপ্রহরীকে থানায় আনা হয়েছে।

অন্যদিকে বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ড কামারগ্রামের অসিত কুমার সাহা দুখুর (৭৪) বাড়িতে কেউ না থাকায় চোরের দল দরজার তিনটি তালা ভেঙে ঘরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে দামি কাপড় ও একটি এলইডি টেলিভিশন নিয়ে যায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা