ছবি: সংগৃহীত
অপরাধ

নিজ বুকে গুলি চালালেন কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বনানী ১১ নম্বর চেকপোস্টে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন এক পুলিশ কনস্টেবল।

আরও পড়ুন : স্বল্প দূরত্বে ফ্লাইট চলাচল নিষিদ্ধ

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আশরাফ উজ জামান রনির (২২) বাড়ি ধামরাই। পুলিশ আইডি নম্বর- বিপি০১২০২২৯২৬২ এবং রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’।

আরও পড়ুন : জাতীয় গ্রিডে এসএস প্লান্টের বিদ্যুৎ

গুরুতর অবস্থাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৬ টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি অন্য পুলিশ সদস্যদের সাথে দায়িত্ব পালন করতে আসে। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬ টা ৫০ মিনিটের দিকে সে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছ...

এ সময় অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারাও আমাদেরকে বিষয়টি জানান। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে বনানী চেকপোস্ট থেকে ওয়াশরুমে যায় রনি। সেখানে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে সে গুলি করে ওয়াশরুমে পড়ে থাকে। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা