ছবি : সংগৃহিত
অপরাধ

প্রবাসীর স্ত্রীর হাত-পা ভেঙে দিল মাদক ব্যবসায়ী

কামরুল সিকদার, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী এক প্রবাসীর স্ত্রীর (জাহানারা) হাত-পা ভেঙে দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মাদক কারবারির একদল সন্ত্রাসীসহ এই হামলা করে।

জাহানারা ও তার স্বামী শাহাদাত হোসেন উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা কামারগ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে শাহাদাত মধ্যপ্রাচ্যে থাকেন। স্বামীর মোটরসাইকেলটি মাঝেমধ্যে জাহানারার ভাই চালাতেন।

আরও পড়ুন : পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কম্বল বিতরণ

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত জাহানারা জানান, ‘আমার ভাই বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলটি বাড়ি থেকে বের করলে আল আমিনের ছেলে জোর করে তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় আমি মোটরসাইকেল ছিনিয়ে নিতে বাধা দেই এবং আল আমিনের ছেলেকে একটি চড় মাড়ি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি-ধমকি দেয়। পরে দুপুরে বোয়ালমারী থানায় একটি জিডি করি। এ ঘটনার জেরে আল আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সন্ধ্যায় আমার এক হাত ও এক পা ভেঙে দিয়েছে।’

আরও পড়ুন : পাবনায় স্কুল নিয়ে বিরোধের জেড়ে হত্যা

আহত জাহানারাকে স্থানীয় লোকদের সহায়তায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা জানান, ‘জাহানারার দুই পায়ে লোহার রড বা পাইপ দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতের বিষয়টি চিহ্নিত করতে পারিনি। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে নিখোঁজ শ্রমিকের সন্ধান মিলেনি!

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ সদস্যরা এ ব্যাপারে কাজ করছে। ভিকটিম থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা