অপরাধ

জঙ্গলে মিললো নিখোঁজ ছাত্রের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল: নিখোঁজের দুইদিন পর জঙ্গল থেকে সাইফ হাওলাদারের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইফ বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। সে পূর্ব কেশবকাঠী গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। সাইফ নানাবাড়িতে থেকে পড়ালেখা করতো।

শনিবার (১ আগস্ট) শনিবার সন্ধ্যায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে বলা যাচ্ছে না সাইফ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কি না? যদিও পুলিশ কোনো কিছুই সন্দেহের বাইরে রাখছে না। সম্ভাব্য সবকিছু খতিয়ে দেখছে।

হেলাল উদ্দিন জানান, রোববার (২ আগস্ট) সকালে বরিশাল শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নিখোঁজ হয় সাইফ। শনিবার দুপুরে নানাবাড়ি সংলগ্ন এলাকার জঙ্গলে সাইফের মরদেহ দেখতে পান তার নানী। উজিরপুর থানা পুলিশকে জানানো হলে শেষ বিকেলে থানা পুলিশ সাইফের মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা