রিজেন্ট এমডির ভায়রা এবার রিমান্ডে
অপরাধ

রিজেন্ট এমডির ভায়রা এবার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালীকে মাদক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

একই সঙ্গে তার গাড়িচালক মাহমুদুল হাসানকেও ১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শুক্রবার মাদক মামলায় তাদের ঢাকার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে আশুলিয়া নরসিংপুর এলাকা থেকে জালালী ও মাহমুদুলকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছে রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের স্বাক্ষরসহ ৪৮টি ব্যাংক চেক এবং গাড়িতে ১০ বোতল ফেনসিডিল ও ২১২০টি ইয়াবা পাওয়া যায়। এরপর তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা করে র‌্যাব।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জানান, শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা