আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ।
অপরাধ

আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

সান নিউজ ডেস্ক : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীর (১৮) আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ( ১৮ মার্চ ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম রনি (২০)। সে আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলা মিয়ার ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। এছাড়া সে ওই স্কুলশিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু বলেও জানা যায়।

প্রশাসন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের কাছে ৩ হাজার টাকা মাস চুক্তিতে তিন বেলা খাবার খেতো।

আরও পড়ুন:আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

গত বছরের মাঝামাঝি সময় ভাই ও মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই শিক্ষার্থীর পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে গত বছরের ১ জুলাই দুপুরে ধর্ষণ করে।

আরও পড়ুন:জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

একইভাবে আরও কয়েকবার ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। এরপর স্কুলছাত্রী তার মাকে বিষয়টি খুলে বলে। পরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থানায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর আশুলিয়া থানা পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেফতার করে।

আরও পড়ুন:দেশে আরও ২ জনের মৃত্যু

আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা