অপরাধ

কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকায় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকা হয়ে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় দুইজন ব্যক্তিকে বস্তা কাধেঁ রাস্তা পার হতে দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১,৩৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা