মাদক
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে এলাকায় মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ২৮ কেজি গাঁজাসহ চারজনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

অভিযানে আটককৃতরা হলেন- দুই ভাই সেলিম রেজা ও আশরাফুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক ও সুমন আলী।

বুধবার (১৩ অক্টোবর) বেলা এগারোটার দিকে র‌্যাব ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া এগারোটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় আলীনগর থেকে ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রাজ্জাক ও সুমনকে আটক করা হয়। তারা গাঁজাগুলো শ্রীমঙ্গল থেকে চা-পাতার আড়ালে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে এসেছিলেন।

পরবর্তীতে রাত দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হাটপাড়ায় আরও একটি অভিযান চালায় র‌্যাব সদস্যরা। সেখানে সরিষার আড়ালে লুকিয়ে আনা ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ সেলিম ও আশরাফুলকে আটক করা হয়। গাঁজার এই চালানটি এসেছে কুমিল্লা থেকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা