অপরাধ

ডিএমপিতে ৯ পুলিশ কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দু’জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সাতজন সহকারি পুলিশ কমিশনারকে (এসি) পদায়ন করা হয়েছে। রোববার (২৫ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে অপারেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অপারেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে প্রটেকশন বিভাগের সহকারি পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞাকে পেট্রোল-মতিঝিলে, সহকারি পুলিশ কমিশনার আরিফ মুহাম্মদ শাকুরকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, সহকারি পুলিশ কমিশনার অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, সহকারি পুলিশ কমিশনার বাহা উদ্দীন ভূঁঞাকে প্রটেকশন বিভাগে, সহকারি পুলিশ কমিশনার শান্তা ইয়াছমিনকে ট্রাফিক-অ্যাডমিন রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, সহকারি পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাসকে পেট্রোল-তেজগাঁও এবং সহকারি পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে সহকারি পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা