অপরাধ

পাপুলের স্ত্রী-মেয়ে ও শ্যালিকার ৬১৩ ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জন ও কোটি কোটি টাকা পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের সব ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের আটটি ব্যাংকে এই চার জনের নামে মোট ৬১৩টি ব্যাংক হিসাব পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

ইতোমধ্যেই তাদের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা (উপ-পরিচালক) মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি নিয়েই এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।

চিঠিতে সাংসদ পাপুল, তার স্ত্রী সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ‌ব‌্যাংক হিসাব ফ্রিজ করতে ৮ ব্যাংকের এমডিকে নির্দেশনা দেয়ার অনুরোধ করা হয়েছে।

ব্যাংক হিসাবগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকে ৫৯০টি, প্রাইম ব্যাংকে ১৩টি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চারটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দুটি এবং সিটি ব্যাংক, সোনালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে একটি করে হিসাব পাওয়া গেছে।

এছাড়া ভূ-সম্পত্তির মধ্যে কুমিল্লার মেঘনা উপজেলায় ২২ একর, হোমনায় সাড়ে সাত একর ও সিলেটে ৪৯ শতাংশ জমির সন্ধান পাওয়া গেছে। গুলশান-২ এর ৯৫ নম্বর সড়কের সিইএন ডি-২ বাড়ির ৮/এ ও বি ঠিকানায় একটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক।

অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় অভিযোগে বলা হয়েছে, পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান দুই কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি শিক্ষার্থী থাকা অবস্থায় পাপুল-সেলিনা দম্পতির অবৈধ অর্জিত অর্থ মানিলন্ডারিং করে বৈধতার রূপ দিতে সহযোগিতা করেন। এজন্য ‘লিলাবালি’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন। মূলত এই প্রতিষ্ঠানের আড়ালেই জেসমিন প্রধান পাঁচটি ব্যাংকের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ১৪৮ কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

এছাড়া জেসমিন প্রধানের নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ৪৪টি হিসাব পাওয়া গেছে। এর মধ্যে শুধু এনআরবি কমার্শিয়াল ব্যাংকেই রয়েছে ৩৪টি এফডিআর হিসাব। তার বোনের স্বামী এমপি শহিদ ইসলাম পাপুল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ছিলেন।

চলতি বছরের ৬ জুন এমপি শহীদ ইসলাম পাপুলকে কুয়েতে গ্রেফতার করে সে দেশের পুলিশ। তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েত সরকার। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে বাংলাদেশেও তার বিরুদ্ধে প্রথমে মানবপাচার আইনে মামলা করা হয়। এর পাশাপাশি দুদকের পক্ষ থেকে তার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু কথা হয়। চলতি বছরের ১৭ জুন পাপুলের স্ত্রী, শ্যালিকা ও মেয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ২২ জুন সব ব্যাংক হিসাব স্থগিত ও ২২ জুলাই জেসমিন ও সেলিনাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের বাইরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি পাপুল ও তার সহযোগীদের বিরুদ্ধে ২২ ডিসেম্বর মানিলন্ডারিং আইনে একটি মামলা দায়ের করেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

জোয়ার-বর্ষায় বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীতীরের মানুষ 

জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বদলে গেছে ঝালকাঠির জনপদের চিত্র। সুগন্ধা ও বিষখ...

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের নগর কসবা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা