ফাইল ছবি
সারাদেশ

সিলেটে গৃহবধূর গলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সিলেট উপশহরে তালাবদ্ধ একটি বাসা থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে উপশহরের ই-ব্লকের রোড নং-৭ এর ২৫ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া জান্নাত সুমি (২২) দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মিশিগানে সড়কে বাংলাদেশির মৃত্যু

জানা যায়, কিছু দিন আগে নিহত সুমি নিজেই বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছিলেন এবং ভাড়া নেয়ার সময় তিনি জানান তার স্বামী ফ্রান্স প্রবাসী। তিনি বাসায় একাই থাকতেন। তবে মাঝে-মধ্যে তার কিছু আত্মীয়-স্বজনরা আসতেন। কয়েকদিন ধরেই ঘরের দরজা বন্ধ দেখতে পান তার প্রতিবেশীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা নাগাদ ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন প্রতিবেশীরা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে আজ ভোর ৫টার দিকে দরজা ভেঙে গলিত অবস্থায় লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: আ’লীগ নেতার লাশ উদ্ধার

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, মরদেহটি পঁচে একেবারে গলে গেছে। গলে যাওয়ায় স্বাভাবিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ঘটনাটি বিস্তারিত জানতে খতিয়ে দেখছে পুলিশ।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা