সংগৃহীত
সারাদেশ

আ’লীগ নেতার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিব আকবর আলীর (৭২) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : টঙ্গীতে ভবনে আগুন, দগ্ধ ৬

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুনিগঞ্জ সেতু টোলপ্লাজা সংলগ্ন সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নকিব আকবর আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছেন।

আরও পড়ুন : ভাসানচরে বিস্ফোরনে নিহত বেড়ে ৪

হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, হাজার পাটগাতি আঞ্চলিক মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় নকিব আকবর আলী এবং তার মোটরসাইকেল পড়েছিল। পরে তারা একটি ইজিবাইকে করে নকিবকে এবং তার মোটরসাইকেলটি বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে।

নকিব আকবর আলীর জামাতা অ্যাডভোকেট এনামুল হোসেন জানান, এটা একটা হত্যাকাণ্ড হতে পারে। তার চোখ, কপাল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তার অনেক শত্রু ছিল। তারাও এই ঘটনা ঘটাতে পারে। তদন্ত করে সঠিক ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।

আরও পড়ুন : নসিমন-বাইক সংঘর্ষে নিহত ২

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, নকিব আকবর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরদার জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামল হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা