সংগৃহীত ছবি
সারাদেশ

কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: মনোহরদীতে মোটরসাইকেলে এসএসসি পরীক্ষার্থী ছোট বোনকে কেন্দ্রে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে জাটকাসহ আটক ২

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে মনোহরদী উপজেলার গরু বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে মোটরসাইকেল নিয়ে মনোহরদী পৌরসভা সংলগ্ন মনোহরদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছোট বোনকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নামিয়ে দিতে যান সোহাগ মিয়া। সেখান থেকে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে। এতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হলেও চালক পালিয়ে যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা