সংগৃহীত ছবি
সারাদেশ

অবৈধ সিগারেটসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : সরকারি শুল্ককর ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমানের বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট উদ্ধারসহ বিমল চাকমা (৪১) নামে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : আরও ৬৩ সীমান্তরক্ষীর অনুপ্রবেশ

বুধবার (৭ ফ্রেরুয়ারি) খাগড়াছড়ি পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশের পৃথক অভিযানে শুল্ককর ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার এবং চোরাচালানের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। সে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ভূবন্ত চাকমার ছেলে।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলা সদরে পুলিশের অভিযানে ৪৩০ কার্টুন মন্ড গ্রীন এ্যাপেল ও ৯০ কার্টুন মন্ড স্ট্রবেরি সিগারেট জব্দ করে এবং পানছড়ি থানা পুলিশের অভিযানে ১৫০ কার্টুন ওরিশ সিগারেটসহ চোরাচালানের ঘটনায় জড়িত বিমল চাকমাকে আটক করা। জব্দকৃত সিগারেটের বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। উদ্বারকৃত এসব সিগারেট থাইল্যান্ডের তৈরী বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন : গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জেলার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা