সারাদেশ

উলিপুরে চুরির ঘটনায় আটক ৫

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরি মামলার তিন ঘন্টার মধ্যে চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : পিকআপ চাপায় প্রাণ গেল শিক্ষকের

আটককৃতরা হলেন, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের পুত্র বিপ্লব মিয়া (২৫), ফুল মিয়ার পুত্র ইউনুছ আলী (২৫), জালাল উদ্দিনের পুত্র সামিউল ইসলাম (২৯), মোজাম্মেল হকের পুত্র মাসুদ রানা (৩২) ও তবকপুর ইউনিয়নের তবকপুর মন্ডল পাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুর রহিম (৫৫)।

পুলিশ জানায়, পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ি থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার (২৭ জানুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই ৫ জনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। এবং তাদের হেফাজতে থাকা চোরাই লোহার গ্রিল ও টিউবওয়েল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা