সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

আরও পড়ুন : প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাদধসিংহ গ্রামের একটি বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুনুর রশীদ ওরফে মামুন (১৮) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাকীপুর গ্রামের দেওয়ান বাড়ির কবির হোসেনের ছেলে।

আরও পড়ুন : মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা ছিলেন। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অটোচালকের স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালের দিকে এক নারী মাধবপুর গ্রামের টিপু সুলতানের ঘরের পিছনে সুপারি বাগানের মধ্যে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। এ আঘাত মৃত্যুর কারণ হতে পারেনা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ঘুরতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, মামুনের স্বজনেরা আগেই থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা