সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নতুন বছর উদযাপনের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

রোববার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. মিরাজ (১৭) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে।

আরও পড়ুন : ফাঁকা জমিতে মানবদেহের হাড়-খুলি উদ্ধার

কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রোববার রাত পৌনে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ। স্থানীয়দের সহযোগিতায় ছোট ভাই মিরাজ রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা