ছবি: সংগৃহীত
সারাদেশ
মুন্সীগঞ্জে ট্রলার ডুবি

নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা সংলগ্ন পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনাস্থলের নিকটেই নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য হারুনুর রশিদ (৫৫) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

আরও পড়ুন: চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

মুন্সীগঞ্জ সদরের চর আবদুল্লা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান বলেন, ভোরে ডুবে যাওয়া ট্রলারের অল্প দূরেই নিখোঁজ দুই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন।

এর আগে গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল সংলগ্ন নদীতে বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন: আরও ৪ মৃত্যু, হাসপাতালে ২৩৯

দুর্ঘটনার পর অধিকাংশরাই সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও ঘটনাস্থল থেকে ফাইজা (৬) ও শিফা (১৫) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন ২ জন।

ঘটনার পরদিন রোববার (১৭ ডিসেম্বর) নদীর ৩০ ফিট নিচ থেকে ডুবন্ত ট্রলার উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাল্কহেডসহ ৩ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা