সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে পালাতক আসামি গ্রেফতার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে তিন বছর সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক থাকার পর চাঁন মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : কু‌য়েত গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

পুলিশ জানায়, উলিপুর পৌর শহরের গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় গত ২০১৫ সালে বিজ্ঞ আদালত অভিযুক্ত চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে আসামি বিভিন্ন জেলায় ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর থেকে পলাতক ছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা