সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে ২ কাভার্ড ভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : স্বামী হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : আব্দুর রহমানের মনোনয়ন নিয়ে উচ্ছ্বাস

কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যান চালক খাদেমুল ইসলাম জানান, কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। পথে ৭-৮টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা আমার কাভার্ড ভ্যানের গতিরোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছোড়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে দেয়। এক পর্যায়ে ককটেল ফাটিয়ে ও পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। ভাঙা গ্লাসের আঘাতে আমার হাত কেটে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ট-১৩-০০৬৪ এবং ঢাকা মেট্রো উ- ১১-১৯২১) আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন : ডিপফেক নিয়ে রাশমিকার প্রতিবাদ

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সকালে কে বা কারা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা