সারাদেশ

স্বামী হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

জেলা প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় স্ত্রী মিনু আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আব্দুর রহমানের মনোনয়ন নিয়ে উচ্ছ্বাস

বুধবার (২৯ নভেম্বর) পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরিফুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত মিনু আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, মিনু আক্তার পটিয়ার কুসুমপুর ইউনিয়নের আনু মিয়া চেয়ারম্যান বাড়ির সৈয়দ আহামদের মেয়ে। তিনি আনু মিয়া চেয়ারম্যানের বাড়িতে স্বামী আব্দুর রহিমের সঙ্গে বসবাস করতেন। ২০১৩ সালের ২ ডিসেম্বর রাতে দুজনে নিজ কক্ষে ঘুমানোর জন্য যান। ওই দিন রাত সাড়ে দশটার দিকে মিনু আক্তার স্বামী আব্দুর রহিমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় বলে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন : ডিপফেক নিয়ে রাশমিকার প্রতিবাদ

কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে আব্দুর রহিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে করে প্রথমে থানায় অপমৃত্যু মামলা হলেও পরে মিনুকে আসামি করে ২০১৪ সালের ১৭ জানুয়ারি পটিয়া থানায় হত্যা মামলা রুজু হয়। মামলাটি দায়ের করেছিলেন তৎকালীন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৫ সালের ২৫ মার্চ আসামি মিনুর বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ১১ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামি পলাতক তাকায় রাষ্ট্রপক্ষে স্টেট ডিফেন্স দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ (বুধবার) রায় ঘোষণা করেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা