ছবি: সংগৃহীত
সারাদেশ

সুন্দরবনে শিকারি ফাদঁসহ আটক ১০      

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: সুন্দরবনে ফাঁদসহ ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।

আরও পড়ুন: ধান কুড়াচ্ছি, পিঠা বানামু

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর সংলগ্ন বড় জামতলা এলাকা থেকে ৭৫০ ফুট ফাঁদসহ এসব শিকারিদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২ টি দা ও একটি কুড়াল জব্দ করা হয়।

আটককৃতরা হলো- বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন: প্রেমিকার গর্ভপাত করিয়ে নবজাতক হত্যা

রাশ পূজা উপলক্ষে পাশ পার্মিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন তার। কিন্তু পূজা ও ধর্মীয় আচার অণুষ্ঠানে অংশগ্রহণ না করে নিজেরা হরিণ শিকারের জন্য আলাদা স্থানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিরা পূণ্যার্থী হিসেবে দুবলার চরে এসেছিলেন। তারা উৎসবে অংশগ্রহণ না বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল।

রাস উৎসব ঘিরে বন বিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। গতকাল দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা