ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ শহরে একই দিনে পৃথক দুটি স্থানে ৪ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: তেলাপোকার ওষুধে শিশুর মৃত্যু

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১ টার দিকে শহরের খালিষ্ট এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক ও ইসলামপুর এলাকার পিটিআই সংলগ্ন সড়কে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ নিয়ে গত ৯ দিনে শহরটিতে ৩ বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১ টা কিছু আগে বিকট শব্দে পরপর বিস্ফোরণ ঘটে। ঘটনার পরই দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলের চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

আরও পড়ুন: মাছ চাষের দ্বন্দ্বে যুবক খুন

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত নই। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

মুন্সিগঞ্জ সদর সার্কেল পুলিশ সুপার (এসপি) থান্ডার খায়রুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে জেনে পরে বিস্তারিত জানাব।

এর আগে গত ৫ ও ৮ নভেম্বর শহরের খালিষ্ট এলাকায় মসজিদ ও বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা