সারাদেশ

নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: নওগাঁয় মহাসড়কে অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকরা। ফলে নওগাঁ থেকে ঢাকা-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ।

আরও পড়ুন: ব্যবসায়ীকে কুপিয়েছে জখম

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এদিকে যাত্রীরা বাস ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও অটোরিকশা না পেয়ে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছেন। অনেকে ইজিবাইকে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এতে করে বেশি ভাড়া গুণতে হচ্ছে।

জানা যায়, সোমবার বিকেলে নওগাঁর মান্দায় ফেরিঘাট এলাকায় মহাসড়কে অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ঐ ঘটনার পর গতকাল সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন ও মালিকরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়।

আরও পড়ুন: সোনাহাট আমদানি-রফতানি বন্ধ

উভয়পক্ষের মধ্যে এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয় ঐএলাকায়। শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস মালিক আজ সকাল ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা