সংগৃহীত
সারাদেশ

ট্রেনে ৪ নারী আটক

জেলা প্রতিনিধি: রেলপথে শরীরে ফেন্সিডিল বেঁধে ঢাকায় যাওয়ার পথে চার নারী আটক হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুন: কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটককৃতরা হলেন- আনোয়ারা (৪৪), মনোয়ারা বেগম (৩৬), মেরিনা (৪৬) ও ইতি (২৭)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।

র‍্যাব বলেন, চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কয়েকজন নারী মাদককারবারি বিশেষ কায়দায় বডি ফিটিং করে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে এমন তথ্য আসে র‍্যাবের কাছে। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট রেলস্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টারকে ট্রেনটি তল্লাশির জন্য অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশি করার সময় ঐ ৪ নারী ট্রেনের বগি হতে পালানোর চেষ্টা করে। প্ল্যাটফর্মের দক্ষিণে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ ও আটক করা হয়েছে।

আরও পড়ুন: পশুর নদীতে লাইটার জাহাজডুবি

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, ওই ৪ নারী মাদককারবারি ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বাসে চড়ে এসব বহন করলে বিভিন্ন চেকপোস্টে পড়তো। আইনশৃঙ্খলাবাহিনীর নজর এড়াতে তারা রেলপথ বেছে নেন। আমরা তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য মামলা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা