ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে পাহাড় ধস, শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পাহাড় ধসে ৭ মাস বয়সী এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: প্রেমিকার নাম লিখে ফাঁস নিল কিশোর

রোববার (২৭ আগস্ট) সকাল ৭ টা ১০ মিনিটের দিকে জেলার পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মো. সোহেল (৩৫) ও ৭ মাস বয়সী বিবি জান্নাত। তারা ধসে পড়া পাহাড়টিতে বসবাস করতেন।

আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে ছুরিকাঘাতে হ

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, আজ সকাল ৭ টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের কারণে একটি বাড়ির ভেতরে ৪ জন আটকা পড়ার খবর আসে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া বাড়ির ভেতর আটকে পড়া ৪ জনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা