ছবি: সংগৃহীত
সারাদেশ

ইলিশের দামে স্বস্তি

জেলা প্রতিনিধি: দেশের উপকূলীয় জেলা বরগুনায় নদীগুলো থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় স্থানীয় বাজারে আগের তুলনায় দাম কিছুটা কমেছে।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

শুক্রবার (২৫ আগস্ট) রাতে জেলার পৌর মাছ বাজারে অন্যান্য দিনের তুলনায় ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। খুচরা বাজারে আকার ভেদে ৫০০ থেকে ১৬০০ টাকায় ইলিশ বিক্রি হচ্ছে।

এ দিন বিকেল থেকেই বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। এতে দামও আগের চেয়ে কমেছে।

আরও পড়ুন: আজ বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু

বিক্রেতারা জানান, স্থানীয় নদীর ইলিশ বাজারে ওঠে। তাই দিনের তুলনায় রাতে দাম কম থাকে। মাছের বাজারে এখন ইলিশের ক্রেতাই বেশি।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ১ কেজি ইলিশের দাম ১৪৫০ টাকা, ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৬০০ টাকা, ৬০০ থেকে ৭০০ গ্রাম ইলিশ ৭৫০ টাকা, ৪০০ থেকে ৪৫০ গ্রাম ইলিশ ৬০০ টাকা, ২২০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৫০০ টাকা।

আরও পড়ুন: পানিতে ঝাঁপ দিয়ে শিক্ষকের মৃত্যু

তবে শুধু রাতে এ দামে ইলিশ বিক্রি হয় এবং সকালে দামের পরিবর্তন হয়।

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা ইলিশ বিক্রেতা মো. শাহ আলম ও রফিক জানান, আমরা আড়ত থেকে কম দামে মাছ কিনলে খুচরা বাজারেও কমে বিক্রি করি।
সরবরাহ বেশি থাকলে দাম কম থাকে।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

অনেক সময় চাহিদার কারণেও দাম ওঠানামা করে। তবে স্থানীয় জেলেরা বিকেলে বাজারে মাছ নিয়ে আসে। এ জন্য রাতে ইলিশের সরবরাহ বেশি থাকে এবং দামও কম থাকে।

বরগুনা সদর ইউনিয়নের বাসিন্দা এমদাদুল খান জানান, রাতে ইলিশসহ সব মাছের দাম কম থাকে। তাই আমি সব সময় রাতে মাছ কিনি। স্থানীয় নদীগুলোর মাছ তাজা। তাই চাহিদা বেশি।

আরও পড়ুন: মেঘনায় যাত্রীবাহী বোট ডুবি, নিখোঁজ ১

তিনি আরও বলেন, আমি ৬০০ টাকা কেজি দরে ২ কেজি ইলিশ কিনলাম। আমার মতো অনেকেই রাতে মাছ কেনেন।

এ সময় তার কথায় সমর্থন জানান পৌর এলাকার বাসিন্দা আনোয়ার মুন্সি।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ইলিশের মূল মৌসুম সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। তবে অনেক সময় নদীতে পানি প্রবাহ ভালো থাকলে আগেই ইলিশের মৌসুম শুরু হয়। এবারও তাই হয়েছে।

আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

তিনি বলেন, স্থানীয় নদীগুলোতে প্রচুর পরিমাণ বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। দিনের বেলায় ইলিশ মাছ শিকারের পর বিকেল ও সন্ধ্যার দিকে জেলেরা স্থানীয় ছোট বড় বাজারে বিক্রি করেন। আগের তুলনায় মাছের দামও কমেছে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, জেলেরা আগের চেয়ে সচেতন হয়েছে। তাদের অনেকে এখন নিষেধাজ্ঞা মানছে। তাই নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন জেলেরা। গতবারের চেয়ে এ বছর মা ইলিশ ৬০ থেকে ৬২ শতাংশ বেশি ডিম ছেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা