ছবি : সংগৃহিত
সারাদেশ

ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ‘কৈশরকালীণ স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরি’ স্লোগানে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: সদ্য বিবাহিত তরুণীর গলা কাটা লাশ উদ্ধার

রোববার (১৩ আগস্ট) সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ও তারুণ্যের কণ্ঠস্বর-প্লাটফর্ম।

আরও পড়ুন: ত্রিশালের আলোচিত ভিক্ষুক এবার এমপি প্রার্থী!

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।

সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আলম সুরুজ, সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান এ কে এম আব্দুল হক, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সভায় স্থানীয় পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসমর্থন তৈরি এবং অধিকার ভিত্তিক নিরবিচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবার চাহিদা তৈরির বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা