ছবি-সংগৃহীত
সারাদেশ

ধানক্ষেতে মিললো পুরোহিতের মরদেহ

জেলা প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে ধানক্ষেত থেকে গণেশ ভট্টাচার্য (২৫) নামের এক পুরোহিতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইমামের

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গণেশ ভট্টাচার্য একই গ্রামের দিনেশ ভট্টাচার্যের ছেলে। তিনি পেশায় একজন পুরোহিত ছিলেন।

নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গণেশ ভট্টাচার্য পার্শ্ববর্তী বাজারের উদ্দেশ্যে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সারারাত তার কোনো খোঁজ পাননি পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে সদ্য রোপণ করা ধানক্ষেতে গণেশের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন : গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা