ছবি-সংগৃহীত
সারাদেশ

ছুরিকাঘাতে আরএসও সদস্য খুন

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা খুন হয়েছেন। তিনি আরএসও’র সদস্য বলে জানা গেছে।

আরও পড়ুন : অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মুফতি জামাল (৫৫) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

৮ এপিবিএনের অধিনায়ক আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জামাল আগে আরসার সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু বর্তমানে আরএসও’র সদস্য হিসেবে কাজ করছিলেন বলে জানা যায়। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা