ছবি : সংগৃহিত
সারাদেশ

বোয়ালমারীতে বাগানে রাজমিস্ত্রীর লাশ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে মিজান শেখ (২৭) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের আহমেদ শেখের ছেলে। গত বুধবার থেকে মিজান শেখ নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন: জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৯ টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের পিছনের একটি মেহগনি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শৈলেন চাকমা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয় বাড়িসহ কোথাও খুঁজে পাচ্ছিলেন না তাকে। তিনি ব্যক্তি জীবনে দুই বিয়ে করেছিলেন। তবে তার কোন সন্তানাদি ছিলো না। এমনকি দুই স্ত্রীর সাথেও কোন সম্পর্ক ছিল না।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল

এক পর্যায়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পিছনের একটি মেহগনি বাগানে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ি ইনচার্জ আজাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানের মৃতদেহ উদ্ধার করে। তবে মরদেহের শরীরে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো বলে পুলিশ জানায়।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি।

আরও পড়ুন: পাবনায় কাগজপত্র নিয়ে বিরোধ, যুবক খুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো পাওয়া গেছে। ফাঁড়ি থেকে থানায় লাশটি নিয়ে যাওয়া হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে তদন্ত চলছে। অচিরেই এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে খুঁজে বের করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা