ছবি: সংগৃহীত
সারাদেশ

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বিধবা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তার গলাকেটে রেখে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: মেক্সিকোতে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

শনিবার (২২ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার কিসমত জামুয়া গ্রামের বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আম্বিয়া বেগম ছিলেন কিসমত জামুয়া গ্রামের সেকেন্দার আলী খানের স্ত্রী। একমাত্র ছেলে বাদশা খান চাকরির সুবাদে ঢাকায় থাকতেন তিনি। যার কারণে নিজ বাড়িতে একাই থাকতেন এই বিধবা নারী।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

স্থানীয়দের সাহায্য সহযোগিতা, ছেলের পাঠানো সামান্য অর্থে কোনোমতে সংসার চলতো আম্বিয়ার। ঠিক কি কারণে আম্বিয়াকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে এখনো সঠিক তথ্য জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটনে মোরলগঞ্জ থানার সিআইডি ও পুলিশ কাজ শুরু করেছে।

স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল আজিজ জানান, ঐ নারীর স্বামী ভিক্ষা করে সংসার চালাতেন। স্বামী মারা যাওয়ার পরে খেয়ে না খেয়ে দিন যেত তার। সরকারি জায়গায় ঘর বানিয়ে থাকত সে। সকালে ঘরের বাইরে রক্ত দেখে ১ ব্যক্তি আমাকে জানায়। পুলিশকে জানানোর পর তারা এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। হত্যার কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা