ছবি: সংগৃহীত
সারাদেশ

সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় বিষধর সাপের কামড়ে আবু জিহাদ আকাশ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুমারপাড়ার করমদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু জিহাদ আকাশ করমদি গ্রামের রহিদুল ইসলামের ছেলে। উপজেলার করমদি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে পড়ত সে।

স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসার পর শনিবার (২২ জুলাই) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পদ্মায় উঠলো ২২ কেজি কাতল

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে জিহাদ নিজের ঘরেই শুয়ে ছিল। ঠিক সে সময় একটা বিষধর সাপ তাকে কামড় দেয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় সাপটিকে ধরে প্লাস্টিকের পাত্রে আটকে রাখা হয়।

আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক

এ ঘটনার পরে স্থানীয় ওঝা, কবিরাজ ডেকে চিকিৎসা করা হলে ক্রমশ তার অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে তাকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

আইনি প্রক্রিয়া শেষ হলে শনিবার দুপুরে হাসপাতাল থেকে আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা