সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কেওঢালা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে আমানউল্লা আমান (৩৫) এবং ধামপুর ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

আরও পড়ুন : বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মো. ইব্রাহীম বলেন, বিকেলের দিকে তারা দুজন মোটরসাইকেলে মদনপুর থেকে জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনা জানা মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ সংগ্রহ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টিআই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা