ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

জেলা প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলায় প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বৃহস্পতিবার (২২ জুন) ভোরে উপজেলার ভাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জগৎ মৃধার (৪৮) বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ঢাউলটরী গ্রামের কিরণ মৃধার ছেলে।

আরও পড়ুন : প্যারিসে বিস্ফোরণ, আহত ৩৭

আহতরা হলেন- চাঁদপুরের কাবিদগঞ্জ এলাকার আবদুল গফর আলীর ছেলে করিব হোসেন (৩১),নারায়ণগঞ্জের সোনারগতি এলাকার কবির হোসেনের ছেলে জিয়াউর হক (২৬), ব্রাহ্মণবাড়িয়ার হোসাইনপুর এলাকার বাদল আহমদের ছেলে রিয়াজ ইসলাম (২৭), একই এলাকার হীরা খানের ছেলে মাসুদ পারভেজ খান (২৮) ও মোনতাজুল হকের ছেলে আমির হোসেন (২৯)।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাইভেটকার চালক মৃধা বরিশাল থেকে লোক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে ডাসার উপজেলায় চাকা পাংচার হয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। এ সময় আহত হন আরও ৫ জন।

আরও পড়ুন : চীনে রেঁস্তোরায় বিস্ফোরণে নিহত ৩১

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা