ছবি: সংগৃহীত
জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল মসজিদ বাজারের মেইন রোডে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : স্পেনের যাওয়ার পথে নিহত ৩৯

বুধবার (২১ জুন) রাত পৌনে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জুম্মন মিয়ার (৩২) বাবার নাম নাসু মিয়া। এ ঘটনায় আহতরা হলেন- আকাশ (২৫) ও সুমন (৩৫)।

নিহতের বড় বোন নাসিরন বেগম বলেন, রাতে মাতুয়াইল মসজিদ বাজারের মেইন রোডে একটি ব্রিজের রেলিংয়ে তারা কয়েক বন্ধু বসেছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে জুম্মনসহ তার ২ বন্ধু আহত হন।

আরও পড়ুন : প্যারিসে বিস্ফোরণ, আহত ৩৭

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১ টার দিকে জুম্মন মিয়াকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যান বলে জানা গেছে।

আরও পড়ুন : প্যারিসে বিস্ফোরণ, আহত ৩৭

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী,...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা